
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
আলোচনা সভায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহীদদের অবদান তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply