
বাহুবলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল অনার্স কলেজের শিক্ষক আব্দুর রব শাহীন, বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা অগ্নি-নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাহুবল, হবিগঞ্জ এবং বাহুবল উপজেলা প্রশাসন।
Leave a Reply