
বাহুবলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২০ মে ২০২৬ তারিখে বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
সভায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। এতে মডেল থানার প্রতিনিধি এসআই মাসুদসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ তুষার, সাধারণ সম্পাদক সামছুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, এমপি’র সহকারী প্রতিনিধি আজাদ আলী সুমন, নবীগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য সচিব সেলিম, জমিয়তে উলামায়ের সভাপতি আব্দুল খালিকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply