1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. dainikchs7845b1@mail.dainikchayerdesh.com : dainikchs7845b1 :
  3. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৬ বার ভিউ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের বসতবাড়ি থেকে একটি হরিণ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে হরিণটি আটক করে রেখেছিলেন বলে জানা যায়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬(৩) ও ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
উদ্ধারকৃত হরিণটি আহত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত প্রাণীটি মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান,বন্যপ্রাণী শিকার, আটক কিংবা পাচার দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাহুবল বন বিভাগ ও থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com