
বাহুবলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিত্যক্ত জায়গা দখলমুক্তে অভিযান,৫০ হাজার টাকা জরিমানা
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবহৃত পরিত্যক্ত জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয় ও পাশাপাশি বাহুবল বাজারের মানুষের রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে হোটেল বানিয়ে ব্যবসা করে আসছিলো, এজন্য সৈয়দ মিয়া নামক লোক কে অব্যবহৃত জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখার দায়ে এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “সরকারি সম্পত্তি দখল করে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিত্যক্ত জায়গাটি জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা প্রয়োজন।” তিনি আরও জানান, জায়গা দখল করে থাকা অন্যান্য সকল অবৈধ দখলদারকে আগামী এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র স্বাস্থ্য বিভাগের এই মূল্যবান জমি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে সরকারি উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছিল।
অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।
Leave a Reply