1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিরকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান জাহাঙ্গীরনগরের স্থানীয়রা মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার শ্রীমঙ্গলের শিশু উদ্যান আধুনিকায়নের উদ্যোগ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রাবিরতি বন্ধ: শ্রীমঙ্গলে জনদুর্ভোগ, অবিলম্বে পুনর্বহালের দাবি

সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার ভিউ

সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ আছর সাতগাঁও ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে সাতগাঁও বাজারে এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতগাঁও বাজারে ডা. এম এ আজিজের ফার্মেসির সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার ও সবুজ পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতি এনামুল হক, আরবি প্রভাষক, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা; ডা. এম এ আজিজ, সভাপতি, সাতগাঁও ইসলামী ঐক্য ফোরাম; এবং আব্দুল কাদির জিলানী, সহ-সভাপতি, সাতগাঁও ইসলামী ঐক্য ফোরাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম রিংকু, সাধারণ সম্পাদক, সাতগাঁও ইসলামী ঐক্য ফোরাম।

এ সময় সাতগাঁও ইসলামী ঐক্য ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com