1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিরকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান জাহাঙ্গীরনগরের স্থানীয়রা মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার শ্রীমঙ্গলের শিশু উদ্যান আধুনিকায়নের উদ্যোগ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রাবিরতি বন্ধ: শ্রীমঙ্গলে জনদুর্ভোগ, অবিলম্বে পুনর্বহালের দাবি

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯৮ বার ভিউ

লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গনসালেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস।
সমানে-সমান লড়াই করা দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে ফিনিশিং। বল দখলে এগিয়ে থাকা পেরু গোলের জন্য নেওয়া ১০ শটের নয়টিই রাখতে পারেনি লক্ষ্যে। এর শুরুটা হয় অষ্টম মিনিটে।
প্রতি-আক্রমণে ক্রিস্তিয়ান কুয়েভার সামনে সুযোগ আসে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার। সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে এগিয়ে যান তিনি। কিন্তু শেষ সময়ে বল আর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শটই নিতে পারেননি তিনি।
শুরুতে নিজেদের একটু গুটিয়ে রাখা আর্জেন্টিনা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। পঞ্চদশ মিনিটে পায় প্রথম ভালো সুযোগ। গনসালেসের চমৎকার ক্রসে ঠিকমতো শট নিতে পারেননি মার্তিনেস।
ডি-বক্সে মার্তিনেসের উদ্দেশে মেসির লম্বা করে বাড়ানো বল ডিফেন্ডার সান্তামারিয়া ঠেকানোর পর ফাঁকায় পেয়ে যান লুকাস ওকাম্পোস। তার কোনাকুনি শট কিছুটা এগিয়ে পা দিয়ে প্রতিহত করেন গোলরক্ষক।
 
৬৪তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুযোগ পান মেসি। কিন্তু সামনে থাকা ডিফেন্ডারকে পেরিয়ে যেতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
বদলি নামার পরপরই গোল প্রায় পেয়ে যাচ্ছিলেন আনহেল দি মারিয়া। সতীর্থের কাট ব্যাক পেয়ে গড়ানো শট নেন এই মিডফিল্ডার। পা দিয়ে কোনো মতে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরে মেসি ও ওকাম্পোসের শট ব্লক করেন পেরুর খেলোয়াড়রা।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে পেরু।
অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। কলম্বিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া একুয়েডর ৯ পয়েন্ট নিয়ে আছে তিনে।
চিলিকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে ভেনেজুয়েলা। প্যারাগুয়েকে তাদের মাঠে ২-২ গোলে রুখে দিয়েছে বলিভিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com