1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের উদ্যোগে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার শ্রীমঙ্গলে এসআই সজীব ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার শ্রীমঙ্গলে ১৪ বছরের গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ৩ শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ ২ জন গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস গ্রেপ্তার ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে এমপি মিঠুর কড়া নির্দেশ

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৬ বার ভিউ

বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে এমপি মিঠুর কড়া নির্দেশ

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, তার কাছে তথ্য রয়েছে বড়লেখায় বিএনপির কিছু মানুষ সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে যুক্ত রয়েছে।নতুনভাবে আরো কিছু মানুষ যুক্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশ দেন। দলের পরিচয়ে অপকর্মকারিদের সতর্ক করে তিনি আরো বলেন, তার কাছে সবার তালিকা রয়েছে,শিগগির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা হস্তান্তর করবেন।

মঙ্গলবার ১৯ মে দুপুরে বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সীমান্তে জঙ্গী গ্রেফতার, ভারতীয় নাগরিক আটক, অস্ত্র উদ্ধার, গবাদিপশু, মাদক ও ভারতীয় অবৈধপণ্যের অবাধ চোরাচালানে উদ্বেগ প্রকাশ করে বলেন, টেকনাপের পরেই যেন বড়লেখা সীমান্ত উগ্রবাদী জঙ্গীদের ও চোরাকারবারিদের নিরাপদ রোডে পরিণত হয়েছে। বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাই মিলে সীমান্তের সবধরণের অপরাধ বন্ধ করতে হবে।

ইউএনও মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মাহফুজ আলম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com