1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের উদ্যোগে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার শ্রীমঙ্গলে এসআই সজীব ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার শ্রীমঙ্গলে ১৪ বছরের গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ৩ শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ ২ জন গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস গ্রেপ্তার ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

বড়লেখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় নির্বাচিত

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১০ বার ভিউ

বড়লেখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় নির্বাচিত

হানিফ পারভেজ,বড়লেখা,মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সৃজনশীলতা ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শতভাগ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে শ্রেষ্ঠদের নির্বাচন করা হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী দেবী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হয়েছেন গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়া পাল। এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুল ইসলাম। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা ফেরদৌসী। অন্যদিকে, উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব এ.কে. এম জুবায়ের আলম জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা, বিদ্যালয়ের পরিবেশ ও সার্বিক শিক্ষার মান বিবেচনায় এনে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com