1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিরকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান জাহাঙ্গীরনগরের স্থানীয়রা মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার শ্রীমঙ্গলের শিশু উদ্যান আধুনিকায়নের উদ্যোগ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রাবিরতি বন্ধ: শ্রীমঙ্গলে জনদুর্ভোগ, অবিলম্বে পুনর্বহালের দাবি

সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৮৮ বার ভিউ

সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক চায়ের দেশ

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর মোকাম সংলগ্ন এলাকায় এ বিশেষ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পে বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে, যাতে দুর্গত মানুষ দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com