1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

টেকাহালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল আলম রাসেল

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৪ বার ভিউ

টেকাহালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাইফুল আলম রাসেল

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী টেকাহালী উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটি অনুমোদন দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড।
 
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তরুন সমাজ সেবক, রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল আলম রাসেল ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।
 
বুধবার (২০মে ) ২০২৬ সিলেট বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।

চার সদস্যের এডহক কমিটির অপর দুই সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি টিটো কুমার বিশ্বাস এবং অভিভাবক প্রতিনিধি সদস্য আব্দুল আব্দুল কুদ্দুস।
 
২০ মে(বুধবার) চিঠিতে বলা হয় বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ছয় মাসের জন্য সভাপতির মানোন্নয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো।

এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন শিক্ষা বোর্ড।

সাইফুল আলম রাসেল আকর্ষণীয় ব্যক্তিত্ব ও পরিছন্ন নেতৃত্বের অধিকারী । তিনি শিক্ষানুরাগী ও সমাজ সেবক ।

সমাজের উন্নয়ন অবকাঠামো খেলাধুলা সাধারণ মানুষের পাশে সকল বিপদ – আপদে সুখে-দুঃখে জনগণের পাশে থাকার বিশেষ গুণ রয়েছে তার।
 
নব-গঠিত এডহক কমিটির সভাপতি সাইফুল আলম রাসেল এক বার্তায় বলেন, এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা,নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো।
 
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা সম্ভব।
 
এজন্যই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। শিক্ষা বিস্তারের এই উদ্যােগকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন এই উপজেলার সর্বস্তরের জনগণ। টেকাহালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল আলম রাসেল নির্বাচিত হওয়ায় বিদ্যালয়েরর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও  ইউনিয়নের  সকল ব্যাক্তিবর্গ আনন্দ প্রকাশ করেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com