1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

বড়লেখায় ফাইনাল খেলায় রেফারির সিন্ধান্ত ঘিরে উত্তেজনা:হামলা ও ভাঙচুর খেলা স্থগিত

  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৮ বার ভিউ

বড়লেখায় ফাইনাল খেলায় রেফারির সিন্ধান্ত ঘিরে উত্তেজনা:হামলা ও ভাঙচুর খেলা স্থগিত

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুরে ১৫ মে শুক্রবার রাতে অনুষ্ঠিত “শাহবাজপুর মিডবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সিজন-৩” এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

খেলার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে জলঢুপ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির দাবি জানায়। তবে দায়িত্বপ্রাপ্ত রেফারি মুসা অ্যাডভান্টেজ বিবেচনায় পেনাল্টি না দিয়ে ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। রেফারির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক রেফারির সিদ্ধান্ত অমান্য করে জলঢুপ স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা পেনাল্টির দাবিতে অনড় অবস্থান নেয় এবং পেনাল্টি না দিলে খেলা চালিয়ে যাবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠে প্রবেশ করে। এ সময় অতিথি মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। মাঠজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ, আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতির কারণে ফাইনাল ম্যাচটি অমীমাংসিত রয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য যে,ফাইনালে মুখোমুখি হয় জলঢুপ স্পোর্টস একাডেমি ও সোনার বাংলা ফুটবল একাদশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com