1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার ভিউ

বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত

হা‌নিফ পার‌ভেজ (বড়‌লেখা) প্রতি‌নি‌ধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির সময় গুলিবর্ষণের ঘটনায় এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দাসেরবাজার এলাকার লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দাসেরবাজারের আলী কমপ্লেক্সের মালিক, আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ৬-৭ জনের একটি দল প্রবেশের চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাতরা বাড়ির গেইট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন শব্দ পেয়ে বাইরে বের হয়ে বাধা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে ভুলবশত ডাকাত দলেরই এক সদস্যের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনায় আব্দুল কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল সাড়ে ৯টার দিকে নিহত ব্যক্তির লাশ থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com