
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৬) মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার হোটেল রেস্ট ইন-এর ব্যাংকুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করীম ময়ূন। তিনি সংগঠনের কার্যক্রমে কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ শিক্ষিত, পেশাজীবী ও স্মার্ট নেতৃত্বকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় প্রধান বক্তা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আই মন্টি সংগঠনের কার্যক্রম ও এর গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটিকে জেলার সাতটি উপজেলায় সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশনা দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলা কমিটি হবে ৫১ সদস্যবিশিষ্ট, পৌরসভা কমিটি ৪১ সদস্যবিশিষ্ট এবং ইউনিয়ন কমিটি হবে ৩১ সদস্যবিশিষ্ট।
কে এম আই মন্টি জানান, এসব কমিটির মেয়াদ হবে ৯০ দিন। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পর পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি সোহেব হাসান, সহ-সভাপতি মো. ইফতেখারুল আলম নাইম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল মাহসুদ মুরাদ, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সাদমান খান এবং দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা সাকিবুর রহমান।
পরিচিতি সভায় মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ উপজেলার পক্ষ থেকে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। এ সময় তারা সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক কার্যক্রম, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মৌলভীবাজার জেলা আহ্বায়ক ফুয়াদ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব এডভোকেট নিয়ামুল হক।
সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply