1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

বাহুবলে লটারি মাধ্যমে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪১ বার ভিউ

বাহুবলে লটারি মাধ্যমে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
সরকারি ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বাহুবল উপজেলায় ২০২৬ ইংরেজি বোরো ধান সংগ্রহ কার্যক্রম এবার লটারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ–বাহুবল আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া’র প্রতিনিধি ডা. আজাদ আলী সুমন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল খাদ্য গুদামের কর্মকর্তা সামীয়ুল আলীম, কৃষি অফিসের কর্মকর্তা নিজাম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব, ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়িন, ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন, কৃষক দলের সভাপতি নুরুল আমীন শাহাজন এবং ২নং পুটিজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন তালুকদারসহ স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারই প্রথম বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে লটারির মাধ্যমে কৃষকদের নাম নির্বাচন করে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ থাকবে না এবং প্রকৃত কৃষকরাই সরকারি সুবিধা পাবেন।

উপস্থিত কৃষকরা জানান, লটারি পদ্ধতিতে নাম নির্বাচনের এই উদ্যোগ তাদের মধ্যে আস্থা ও সন্তুষ্টি সৃষ্টি করেছে। তারা সরকারের এই স্বচ্ছ উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে কৃষকদের নাম ঘোষণা করা হয় এবং সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com