
ঝড়ে লণ্ডভণ্ড শ্রীমঙ্গল: বসতবাড়ি ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রবল বাতাসে বড় বড় গাছ উপড়ে পড়ে বসতবাড়ির উপর, ফলে অনেক ঘরের টিনের চালা ভেঙে গেছে এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
এছাড়াও বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ের তাণ্ডবে কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply