1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

গাবতলীতে শিক্ষক অপহরণ: মুক্তিপণের দাবির আগেই উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৯ বার ভিউ

গাবতলীতে শিক্ষক অপহরণ: মুক্তিপণের দাবির আগেই উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক: সাকিল জোয়ারদার (গাবতলী, বগুড়া)
তারিখ: ০৪ মে ২০২৬

বগুড়ার গাবতলী উপজেলায় এক শিক্ষককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ভিক্টিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে গাবতলী থানার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামের এসবি ইটভাটার পাশের পাকা সড়ক দিয়ে ৬টি ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে আব্দুর রহমান মন্ডল ওরফে রঞ্জু (৫৯)-কে অপহরণ করা হয়। এ সময় একটি সাদা প্রাইভেটকারে এসে দুর্বৃত্তরা তাকে পথরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এবং তার চোখ-মুখ বেঁধে ফেলে।

ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে গ্রেপ্তারকৃত মোঃ মিনহাজুল ইসলাম (২৪), পিতা: জামাল উদ্দিন, গ্রাম: কুটামুহিন, থানা: গাবতলী, জেলা: বগুড়া। পলাতক অন্যান্য আসামিরা হলেন—মোঃ রোহান (৩০), মোঃ জাহিদ (২৯), উভয়েই বনানী লেবুর বাগান এলাকা, এবং মোঃ আল আমিন (২৮), গ্রাম: ফুলদিঘী, থানা: শাহজাহানপুর।

অপহরণের পর ভিক্টিমকে নশিপুর ইউনিয়নের একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে মারধর করা হয়। পরে তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ভিক্টিমের পরিবার বিষয়টি গাবতলী থানা পুলিশকে জানালে পুলিশ গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিক্টিমকে বিভিন্ন স্থানে সরিয়ে নিয়ে যায় এবং মারধর করতে থাকে।

পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ইতালি বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ভিক্টিমকে উদ্ধার করে এবং মিনহাজুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় অন্যান্য আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তারকৃতসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com