1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলের শ্রমিক নেতা লুৎফুর রহমানের ওপর হামলার ২ নম্বর আসামি চায়না রিপন গ্রেপ্তার সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী শ্রীমঙ্গলে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ড. রেজা কিবরিয়া বাহুবলে কোরবানির চামড়া সংরক্ষণে মাদ্রাসাগুলোতে সরকারি লবণ বিতরণ শ্রীমঙ্গলে অনূর্ধ্ব-১৯ মাদকবিরোধী ফুটবলে কমলগঞ্জকে হারালো শ্রীমঙ্গল বড়লেখার আকিলা পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি বড়লেখায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজের পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন হস্তান্তর

ভুনবীর চৌমুনায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৫ বার ভিউ

ভুনবীর চৌমুনায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

তারিখ: ০৪ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর চৌমুনা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেট উদ্ধার করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪মে) ভোরে সাতগাঁও হাইওয়ে থানার একটি টিম ভুনবীর চৌমুনা এলাকায় অভিযান চালায়।

এ সময় রাস্তার পাশে সন্দেহজনকভাবে ফেলে রাখা কয়েকটি কার্টন দেখতে পেয়ে তা তল্লাশি করা হয়। পরে কার্টনের ভেতর বিপুল পরিমাণ অবৈধ সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সিগারেটগুলো ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সিগারেটগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ পণ্য পরিবহন ও পাচার রোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com