1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. dainikchs7845b1@mail.dainikchayerdesh.com : dainikchs7845b1 :
  3. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত ​

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার ভিউ

বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি

আসন্ন বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে এই তিন প্রার্থীকে নির্বাচিত করা হয়।

​তৃণমূলের রায়ে উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির,সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মোহাইমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের সহধর্মিণী নারী নেত্রী রাহেলা বেগম মনোনয়ন হয়েছেন।

​সংগঠন সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তারা এই মনোনয়ন নিশ্চিত করেছেন। দলীয় এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে তারা ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
​আগামী নির্বাচনে বড়লেখার জনগণের অধিকার রক্ষায় এবং একটি মডেল উপজেলা গড়ার লক্ষ্যে তারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা,বিশ্লেষণ এবং সম্ভাবনার হিসাব-নিকাশ শুরু হয়েছে। ভোটের মাঠে কার প্রভাব কতোটা, কোন প্রার্থী কতটা গ্রহণযোগ্য-এসব প্রশ্ন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ।নির্বাচন যত ঘনিয়ে আসছে,বড়লেখার রাজনীতিতে ততোই বাড়ছে উত্তাপ ও প্রত্যাশার ঢেউ। প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেই ঢেউয়ে নতুন মাত্রা যুক্ত হয়েছে,এখন অপেক্ষা, ভোটে সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়,আর জনসমর্থনের পাল্লা কোন দিকে ঝুঁকে পড়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com