সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র্যালি ও আলোচনা সভা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মোবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ আছর সাতগাঁও ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে সাতগাঁও বাজারে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতগাঁও বাজারে ডা. এম এ আজিজের ফার্মেসির সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার ও সবুজ পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতি এনামুল হক, আরবি প্রভাষক, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা; ডা. এম এ আজিজ, সভাপতি, সাতগাঁও ইসলামী ঐক্য ফোরাম; এবং আব্দুল কাদির জিলানী, সহ-সভাপতি, সাতগাঁও ইসলামী ঐক্য ফোরাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম রিংকু, সাধারণ সম্পাদক, সাতগাঁও ইসলামী ঐক্য ফোরাম।
এ সময় সাতগাঁও ইসলামী ঐক্য ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।