1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিরকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান জাহাঙ্গীরনগরের স্থানীয়রা মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার শ্রীমঙ্গলের শিশু উদ্যান আধুনিকায়নের উদ্যোগ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রাবিরতি বন্ধ: শ্রীমঙ্গলে জনদুর্ভোগ, অবিলম্বে পুনর্বহালের দাবি

মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার ভিউ

মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ মাগরিব শ্রীমঙ্গল পৌর সুপার মার্কেটে অবস্থিত সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার জেলার ট্রাক, ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ডভ্যান মালিকদের বিভিন্ন সমস্যা, ন্যায্য অধিকার, সমিতির অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় নবনির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মো. জলিল মাহমুদ। এ সময় তিনি কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরার পাশাপাশি সমিতির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মুসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইয়াকুব আলী, শ্রমিক সংগঠনের সভাপতি নুরু আহমেদ ও সাধারণ সম্পাদক শাহজান মিয়া।

সভায় পরিবহন মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে সমিতির কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভাটি সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা ট্রাক, ট্যাংকলরি, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জলিল মাহমুদ।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে শ্রম অধিদপ্তর কর্তৃক নবনির্বাচিত কমিটি অনুমোদন লাভ করে দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে শ্রীমঙ্গল থেকে সমিতির কার্যক্রম আংশিকভাবে পরিচালিত হয়ে আসছে।

জাতীয় নির্বাচন ও পরবর্তী শ্রমিক নির্বাচনসহ বিভিন্ন কারণে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সার্বিক কার্যক্রমে কিছুটা বিলম্ব হলেও এ মতবিনিময় সভার মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com