1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিরকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান জাহাঙ্গীরনগরের স্থানীয়রা মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার শ্রীমঙ্গলের শিশু উদ্যান আধুনিকায়নের উদ্যোগ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রাবিরতি বন্ধ: শ্রীমঙ্গলে জনদুর্ভোগ, অবিলম্বে পুনর্বহালের দাবি

শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১৩ বার ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় মাদকবিরোধী টিম। পরে তাকে জব্দকৃত মাদক ও ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাসহ শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় মাদকবিরোধী টিমের সদস্য আবুল হাসেম জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা
(নম্বর: মৌলভীবাজার-থ ১৩১৪০১) রাধানগর সড়ক দিয়ে পর্দা (ত্রিফল) টানিয়ে চলাচল করছিল। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে টিমের সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতর থেকে ১৭ কার্টনে থাকা বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে গাড়িচালকসহ একজনকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত নিজেদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তি উপজেলার জেরিন চা বাগান এলাকার স্বপন সতনামীর ছেলে অমিত সতনামি।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অমিত সতনামি খাইছড়া চা বাগান এলাকা থেকে দেশীয় কেরু মদ সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৭ কার্টনে মোট ২০৪ বোতল দেশীয় কেরু মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com