
ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীর বাঁধ ভেঙ্গে ভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের প্রায় ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে গ্রামের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply