
ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জোরজবরদস্তির মাধ্যমে নয়,জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না।
অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষিজমি, খাল-বিল ও জলাশয় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
এ সময়’ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে মোট পাঁচ লাখ গাছ রোপণের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
Leave a Reply