
শ্রীমঙ্গল প্রেস মিডিয়া অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর ক্লাবের পক্ষ থেকে কাওছার আহমেদকে সংবর্ধনা ও পত্রিকার পরিচয়পত্র প্রদান
শ্রীমঙ্গল প্রেস মিডিয়া অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর ক্লাবের সভাপতি মো: আলমগীর হোসেনের উদ্যোগে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মো: কাওছার আহমেদকে পত্রিকার অফিসিয়াল পরিচয়পত্র (কার্ড) গলায় পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস মিডিয়া অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিব কান্তি দাস এবং সদস্য খালেদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী মিলাদ, ব্যবসায়ী আনু মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মো: কাওছার আহমেদের সাংবাদিকতা জীবনের সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় উপস্থিত সবাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply