
ঢাকা,১ জুলাই: প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে দেশের তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশ নিয়ে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা নামে নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
একই বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply