
গ্লাসের আঘাতে প্রাণ গেল যুবকের, অভিযুক্ত গ্রেপ্তার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধের জেরে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌর শহরের সিন্দুরখান সড়কের একটি চায়ের দোকানে গ্লাস দেওয়া নিয়ে ইসমাইল মিয়ার সঙ্গে সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল মিয়া কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply