1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের উদ্যোগে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার শ্রীমঙ্গলে এসআই সজীব ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার শ্রীমঙ্গলে ১৪ বছরের গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ৩ শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ ২ জন গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস গ্রেপ্তার ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

আইএফআইসি ব্যাংকের তিন শাখার যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ বার ভিউ

আইএফআইসি ব্যাংকের তিন শাখার যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসির মৌলভীবাজার জেলা শাখা, জুড়ী শাখা ও শ্রীমঙ্গল শাখার যৌথ উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুন) ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইনুল মোস্তফা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার জেলা শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মুক্তা।

অনুষ্ঠানে বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং জাতীয় উন্নয়নে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সহজ শর্তে ও সময়োপযোগী কৃষি ঋণ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ৩০ জন কৃষকের মাঝে মোট ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির জুড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমির আল মামুন, শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপক চৌধুরী মুহাম্মদ জিহান ফেরদৌস, মৌলভীবাজার শাখার অফিসার (মার্কেটিং) জাকির হোসেন, অফিসার (এলপিএম) মোঃ ইমরান হোসেন, শ্রীমঙ্গল কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, ৫ নং কালাপুর ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, ঋণগ্রহীতা ও অন্যান্য কৃষকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com