1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

জাম্বুরাছড়া সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭০ বার ভিউ

জাম্বুরাছড়া সড়কের বেহাল দশা: সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে জাম্বুরাছড়া স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তা ভেঙে খালের মতো হয়ে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গিয়ে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা, ফলে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জাম্বুরাছড়া মূল সড়কের কয়েকটি অংশ। ভাঙা অংশগুলোতে স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ ও বস্তা দিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করেছেন। প্রতিদিন নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এ পথ ব্যবহার করছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও দীর্ঘদিন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং ইতোমধ্যে প্রায় দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার সম্পন্ন করে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com