1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

শ্রীমঙ্গলে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৪ বার ভিউ

শ্রীমঙ্গলে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলার সাংবাদিক, মিডিয়া কর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া অ্যান্ড কনটেন্ট ক্রিয়েটর ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সারোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ঈদের শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে সাংবাদিকতা ও কনটেন্ট ক্রিয়েশনের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই সঠিক তথ্য প্রচার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, “শ্রীমঙ্গল উপজেলায় অপসাংবাদিকতা রোধে আমরা সবসময় কাজ করে যাব। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের সামনে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকতা হোক মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়।”

তিনি আরও বলেন, “প্রশাসনের সহযোগিতায় সমাজের সকল অনিয়ম, দুর্নীতি এবং মাদকবিরোধী কার্যক্রমে আমরা সক্রিয় ভূমিকা রাখতে চাই। একটি মাদকমুক্ত, সচেতন ও সুন্দর সমাজ গঠনে গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

বক্তারা আরও বলেন, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com