1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

শ্রীমঙ্গলে অনূর্ধ্ব-১৯ মাদকবিরোধী ফুটবলে কমলগঞ্জকে হারালো শ্রীমঙ্গল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭১ বার ভিউ

শ্রীমঙ্গলে অনূর্ধ্ব-১৯ মাদকবিরোধী ফুটবলে কমলগঞ্জকে হারালো শ্রীমঙ্গল

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় শ্রীমঙ্গল উপজেলা দল ও কমলগঞ্জ উপজেলা দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীমঙ্গল উপজেলা দল ২-১ গোলে কমলগঞ্জ উপজেলাকে পরাজিত করে বিজয় অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, দেশের তরুণরাই আগামীর বাংলাদেশ; তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকমুক্ত সমাজ গঠন অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com