
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গলে ক্ষোভ,তীব্র নিন্দা ও প্রতিবাদ
শ্রীমঙ্গলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনাকে ঘিরে সামাজিক ও পেশাজীবী মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দুটি সংগঠন—সিএনজি গ্রুপ ও লাইটেস গ্রুপ—যেখানে উপজেলার বিভিন্ন এলাকার বহু সচেতন ও জ্ঞানী ব্যক্তি সম্পৃক্ত রয়েছেন, সেই সংগঠনগুলোর কিছু সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তারা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন। তাই তাদের ওপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যদি এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য কোথায় যাবে? সাংবাদিকরা এমন কী ক্ষতি করেছিলেন, যে তাদের ওপর হামলা চালানো হলো?”
এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
Leave a Reply