1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে লড়বেন হামিদুর রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭১ বার ভিউ

বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে লড়বেন হামিদুর রহমান

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ব্যবসায়ী হামিদুর রহমান হামিদ। প্রার্থীতা ঘোষণার পর তিনি সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বড়লেখা হাজিগন্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সকল ব্যবসায়ী ভাই ও বন্ধুদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের প্রিয় হাজিগন্জ বাজারের সম্মান, ঐতিহ্য ও আধুনিকায়নের লক্ষ্যে আমি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাজারের মার্কেটের ব্যবসায়ীদের সুখ-দুঃখ,সমস্যা-সম্ভাবনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একজন সহযোদ্ধা ও আপনজন হিসেবে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।

হামিদুর রহমান বলেন, “মুরুব্বীদের দোয়া, সহকর্মীদের ভালোবাসা এবং ছোট ভাইদের আন্তরিক সমর্থন নিয়ে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি বিশ্বাস করি,সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে হাজিগন্জ বাজার কে আরও আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও ব্যবসাবান্ধব হিসাবে পরিণত করা সম্ভব হবে।

তিনি বলেন,ব্যবসায়ীদের অধিকার রক্ষা,বাজারের উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি, ব্যবসায়ীদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

সভাপতি পদপ্রার্থী হামিদ আরও বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও একটি মূল্যবান ভোটই আমাকে সেই পথচলায় শক্তি ও সাহস যোগাবে। শেষে তিনি সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com