
শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে অজগর সাপ উদ্ধার
শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বৃহস্পতিবার (০৭ মে) সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগানের ভেতরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপদভাবে অজগর সাপটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সাপটি পরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
Leave a Reply