1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে মর্মান্তিক হত্যাকাণ্ড আটক ১

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৩২৫ বার ভিউ

শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি খুন, আটক ১

তারিখ: ৩ মে ২০২৬ (রবিবার)

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে এক মুসল্লিকে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি হাফিজউল্লাহ (হাফিজ মিয়া) নামে পরিচিত, তিনি পশ্চিম লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নামাজরত অবস্থায় মোঃ জসিম মিয়া (২৫) মসজিদের ভেতরে প্রবেশ করে ধারালো বস্তু দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় বাহার মিয়া নামে আরেকজন মুসল্লি আহত হন। তিনি মসজিদের বাইরে গিয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় অভিযুক্তকে এলাকাবাসী আটক করলেও পরবর্তীতে তার বড় ভাই শফিক আলী তাকে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ এর অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছান। পরে এসআই সজিবের নেতৃত্বে পুলিশ অভিযানে অভিযুক্ত জসিম মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে উদ্বেগ বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com