1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলের শ্রমিক নেতা লুৎফুর রহমানের ওপর হামলার ২ নম্বর আসামি চায়না রিপন গ্রেপ্তার সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী শ্রীমঙ্গলে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ড. রেজা কিবরিয়া বাহুবলে কোরবানির চামড়া সংরক্ষণে মাদ্রাসাগুলোতে সরকারি লবণ বিতরণ শ্রীমঙ্গলে অনূর্ধ্ব-১৯ মাদকবিরোধী ফুটবলে কমলগঞ্জকে হারালো শ্রীমঙ্গল বড়লেখার আকিলা পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি বড়লেখায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজের পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন হস্তান্তর

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যা: নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৫

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার ভিউ

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যা: নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার,প্রধান আসামিসহ গ্রেফতার ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২নং ভুনবীর ইউনিয়‌নে‌ আলীসারকুল গ্রা‌মের প্রবাসী র‌মিজ আলীর ছে‌লে কিশোর মোঃ জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলায় প্রধান আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পু‌লিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৭ মার্চ ২০২৬ তারিখে শ্রীমঙ্গলের আলীশারকুল গ্রাম থেকে জুনায়েদ নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে জুনায়েদের মায়ের মোবাইলে একটি বার্তা আসে। ওই বার্তার সূত্র ধরে স্থানীয় গ্রামবাসী অভিযান চালিয়ে গ্রা‌মের এক‌টি জঙ্গল নিহত জুনাইদের মরদেহ উদ্ধার করে। নিহত জুনাইদ এর প‌রিবা‌রের অ‌ভি‌যো‌গের প‌রি‌প্রেক্ষি‌তে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মারুফ মিয়া (২৪),মোঃ জুয়েল মিয়া (২৭),মোঃ মতিন মিয়া (৩১),মোঃ কাউছার মিয়া (১৯) এবং প্রধান আসামি মোঃ আলামিন (২২)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে আলীশারকুল গ্রাম থেকে মারুফ,জুয়েল ও কাউছারকে গ্রেফতার করা হয়। পরে পৃথক অভিযানে কমলগঞ্জ উপজেলার পতনউষা এলাকা থেকে মতিন এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে প্রধান আসামি আলামিনকে আটক করা হয়।

এদিকে,গ্রেফতারকৃত মারুফ মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ,যা তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

শ্রীমঙ্গল থানা পু‌লিশ জানিয়েছে,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com