
শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল পুলিশ।
১০ অক্টোবর ২০২৬ রাত ১টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল রেলস্টেশন সংলগ্ন পারহাউস (লালঘর) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply