1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের উদ্যোগে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার শ্রীমঙ্গলে এসআই সজীব ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার শ্রীমঙ্গলে ১৪ বছরের গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ৩ শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ ২ জন গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস গ্রেপ্তার ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৪ বার ভিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ উৎসব ১৯ থেকে ২১ জুন পর্যন্ত শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর ন্যায্য দাবি ও প্রত্যাশা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি দেশের সংস্কৃতি ও পর্যটন বিকাশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, “হারমোনি ফেস্টিভ্যাল এমন একটি আয়োজন, যেখানে ঐতিহ্য ও ঐক্যের বন্ধন একসূত্রে গাঁথা হবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এ উৎসব উপভোগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমান বলেন,হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিন দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান,নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী, হস্তশিল্প মেলা,লোকজ পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com