1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. vetapib894@kikaga.com : wpprotect :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের উদ্যোগে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার শ্রীমঙ্গলে এসআই সজীব ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার শ্রীমঙ্গলে ১৪ বছরের গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ৩ শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১ শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ ২ জন গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর ২৬ বোতল ভারতীয় মদসহ রিপন চন্দ্র দাস গ্রেপ্তার ভূনবীরে কয়েকটি মন্দিরে চুরি,ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ শ্রীমঙ্গল পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতগাঁওয়ে ইসলামী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশাল মোবারক র‍্যালি ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৮ বার ভিউ

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত আনোয়ারের সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার,সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন (মঙ্গলবার) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযুক্ত আনোয়ারের ফাঁসির দাবি জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন থেকে একটাই দাবি উঠে আসে—ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com