
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান
মৌলভীবাজার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ মনিরুল ইসলাম।
শনিবার (১৩ জুন) দুপুরে তিনি তাঁর কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
জনাব মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং পুলিশি সেবার মান বৃদ্ধি পাবে।
Leave a Reply