1. chayerdesh4@gmail.com : DainikChayerDesh :
  2. dainikchs7845b1@mail.dainikchayerdesh.com : dainikchs7845b1 :
  3. neo_ce6fb6289986@neo-research.invalid : neo_ce6fb6289986 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
📢 সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি “দৈনিক চায়ের দেশ” সারা বাংলাদেশে জরুরি ভিত্তিতে সাংবাদিক নিয়োগ দিচ্ছে। 📝 পদ: রিপোর্টার / সংবাদদাতা 📍 কর্মস্থল: দেশের সকল জেলা ও উপজেলা 📌 যোগ্যতা: সংবাদ সংগ্রহে আগ্রহী দায়িত্বশীল ও পরিশ্রমী মোবাইল/ইন্টারনেট ব্যবহারে দক্ষ 📧 আবেদন করুন: chayerdesh4@gmail.com 📞 যোগাযোগ: 01778200361 ⏳ সীমিত সময়ের মধ্যে আবেদন করুন।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজার জেলা ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার মৌলভীবাজারে বন্যার পানি কমলেও কাটেনি দুর্ভোগ, কুশিয়ারা তীরের ৩০ গ্রাম এখনও ক্ষতিগ্রস্ত সিলেট রেঞ্জের ডিআইজির তত্ত্বাবধানে মৌলভীবাজারে বন্যার্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বাহুবলে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় কেরু মদসহ মাদক ব্যবসায়ী আটক নিজ উদ্যোগে ভাঙ্গা রাস্তা মেরামতে নেমেছেন গ্রামবাসী। মৌলভীবাজারে নদ-নদীর পানি বৃদ্ধি, বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ২৪ গ্রাম প্লাবিত,স্থগিত পরীক্ষা

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে মিলল প্রেমিকের নাম

  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৯০ বার ভিউ

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে মিলল প্রেমিকের নাম

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ময়না গঞ্জু ওই বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সাথে ময়নার বিয়ে হয়। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় স্বামীর সাথে পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে গত এক বছর ধরে ময়না তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। পিত্রালয়ে থাকাকালীন কুলাউড়ার বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জু নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, প্রেমিকের সাথে সম্পর্কের টানাপোড়ন ও তার বিয়ের খবরে অভিমান করে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের নিজের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ের উল্লেখ রয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com