শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ ২ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৪৭৩ পিস ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উদনাছড়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের হেফাজত থেকে ৪৭৩ পিস ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়,উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।