বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল,মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩ আগস্ট ২০২৬) সংগঠনের জেলা আহ্বায়ক ফুয়াদ জামান-এর নেতৃত্বে জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জেলার সাবেক সিনিয়র সংসদ সদস্য খালেদা রাব্বানী, জেলা প্রশাসক মিজানুর রহমান, বিএনপি মৌলভীবাজার জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফুয়াদ জামান, সদস্য সচিব অ্যাডভোকেট নিয়ামুল হক, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাহি, ফখরুল ইসলাম, সদস্য মো: আলমগীর হোসেন, ওয়াসিম আহমেদ, কাওছার মিয়া,লিটন আহমেদসহ জেলা আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা আহ্বায়ক ফুয়াদ জামান-এর রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক (১৯৯৬–২০০৩), জেলা ছাত্রদলের সাবেক সদস্য (১৯৯৬–১৯৯৮), সাবেক দপ্তর সম্পাদক (১৯৯৮–২০০০), সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল এবং সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার সদর থানা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাক্ষাৎ শেষে জেলা আহ্বায়ক ফুয়াদ জামান ও সদস্য সচিব অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, অচিরেই মৌলভীবাজার জেলায় সংগঠনের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে সক্রিয় করা হবে। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলায় শক্তিশালী কমিটি গঠনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।