বড়লেখার আকিলা পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি
হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আকিলা ফারহা। গত ১৭ মে প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশের মনোনীত ১ হাজার ৯৩৭ জনের তালিকায় স্থান করে নেয় সে।
আকিলা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা হাছিনা আক্তারের ছোট মেয়ে।
জাতীয় পর্যায়ের কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে আকিলা এই গৌরব অর্জন করে। অনুভূতি প্রকাশ করে আকিলা জানায়, এই অর্জনের পেছনে তার মা-বাবা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে সে একজন যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চায়। মেয়ের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও স্থানীয় শিক্ষকমহল।