শ্রীমঙ্গল হাওরে মাছ ধরতে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রাজাপুর এলাকায় মাছ ধরতে গিয়ে মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ হাওর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত মাহমুদ শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর বক্স বাড়ির আসকর আলীর ছেলে। বর্তমানে তাদের পরিবার শ্রীমঙ্গলের নোয়াগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে মাহমুদ হাইল হাওরে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাইল হাওরের রাজাপুর অংশে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে জহিরুল ইসলাম মুন্না জানান,খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।