বড়লেখায় ইউএনও ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি
আইনশৃঙ্খলা ও বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বড়লেখা হাজিগন্জ বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুব আলম ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খানের সঙ্গে পৃথকভাবে সৌজন্যে সাক্ষাৎ, মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার রাত সাড়ে ৮টায় বড়লেখা থানার ওসি'র অফিসে ও মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এডহক কমিটির আহবায়ক হাজী আব্দুল গনি এবং সদস্য সচিব আব্দুল হকের নেতৃত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাজারের আইনশৃঙ্খলা ও উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সার্বিক বিষয়ে প্রশাসন ও পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ,সদস্য ঈসমাইল হোসেন,মোহাম্মদ আবুল হোসাইন,জুবের আহমদ,রায়হান মো মুজিব,আবুল হোসেন ও কামরান আহমদ প্রমূখ।