শ্রীমঙ্গল–হবিগঞ্জ মহাসড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন ওয়াপদা গেইট এলাকায় ভাঙা রাস্তা ও চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
তিনি সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিবৃন্দ জানান, জনসাধারণের ভোগান্তি লাঘবের লক্ষ্যে অতি দ্রুত সময়ের মধ্যে ভাঙা রাস্তা সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে ড্রেন নির্মাণ কাজও দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে এবং এ গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।