শ্রীমঙ্গলে লেকে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের লেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম অন্তর রায়। তিনি শ্রীমঙ্গল পৌর এলাকার পালপাড়া সাহজিবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লেকে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তাদের সহযোগিতায় পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।