শ্রীমঙ্গল-এ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। তিনি শ্রমিকদের অধিকার রক্ষা,ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। র্যালিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির গুরুত্ব তুলে ধরেন।